সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনযত ক্ষমতা ছিল জনগণের কাজে লাগিয়েছি : কর্ণেল (অব) অলি

যত ক্ষমতা ছিল জনগণের কাজে লাগিয়েছি : কর্ণেল (অব) অলি

চন্দনাইশের গাছবাড়িয়া মমতাজ বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও নুরুল ইসলাম কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন এলডিপি চেয়ারম্যান ড. কর্ণেল (অব) অলি আহমদ বীর বিক্রম।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭৫ থেকে ১৯৮০ পর্যন্ত দেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ছিলাম। সেময় প্রত্যেক ইউনিয়নে একাধিক স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট নির্মাণ করেছি। চন্দনাইশে বিদ্যুৎ ছিলনা ১৯৭৪ সালে বিদ্যুৎ নিয়ে এসে পর্যায়ক্রমে পল্লী বিদ্যুতের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছি। যত ক্ষমতা, মেধা ছিল জনগণের কাজে লাগিয়েছি।

তিনি ১১ সেপ্টেম্বর দুপুরে গাছবাড়িয়া মমতাজ বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও নুরুল ইসলাম কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামশুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুমন শর্মা ও সাজেদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম, সাবেক মেয়র এলডিপি নেতা মো. আইয়ুব কুতুবী, আমানত ছফা বদরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, পটিয়া সালেহ-নুর কলেজের অধ্যাপক সিরাজুল করিম, রাঙ্গামাটি জেলা এলডিপি’র সভাপতি দিপাকর দেওয়ান, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ধর, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক আকতার আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, পৌরসভা এলডিপি’র সভাপতি আইনুল কবির, বিএনপি নেতা আইনুল হুদা, কামরুল আহছান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ