মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ৫৭তম সভা

সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ৫৭তম সভা

southern trusty meetingসাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ৫৭তম ট্রাস্টি বোর্ডের সভা সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাদার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী ও শফিক উদ্দিন, বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সালাম, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী এবং প্রফেসর ড. ইসরাত জাহান।
সভার সার্বিক কার্যবিবরণী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন প্রফেসর সরওয়ার জাহান। আলোচনায় আগের সভার গৃহীত প্রদক্ষেপ ও প্রস্তাবনার অনুমোদন, ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজের অগ্রগতি এবং ইউনিভার্সিটির সার্বিক মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ