বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাকলিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত দুই

বাকলিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত দুই

গরীর বাকলিয়া পুরাতন থানার সামনে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিন জন। ৩০ আগস্ট সকাল সাড়ে আটটার দিকে এঘটনা ঘটে। নিহতরা হলো সিএনজি চালক জামাল (৪০) ও অজ্ঞাতনামা এক নারী (৩০)। এঘটনায় আহতরা হলো নাছির উদ্দীন (৪০), গুলজার বেগম (৩০) ও মালেকা বেগম (৩০)।

জানা যায়, নগরীর বাকলিয়া পুরাতন থানার সামনে শহরমুখী সিএনজি অটোরিকশার সাথে কক্সবাজারগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় পাঁচজন, এসময় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায়  দুইজনের মৃত্যু হয়। অপর তিনজন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, বাকলিয়া থানার সামনে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। অপর তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ