ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত এএসআই আবুল বাশার কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রাম হয়ে ইয়াবাগুলো নিয়ে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। র্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলো। গত ২৬ মার্চ শশিদলে ৬০ বিজিবি’র কাছে মদ্যপ অবস্থায় মদ এবং অবৈধ মোটরসাইকেলসহ আটক হয় আবুল বাশার। পরে এ ঘটনায় আবুল বাশারকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। ক্লোজড থাকাকালীন দ্বিতীয়বারের মতো উখিয়াতে যায় এবং ইয়াবা নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে র্যাবের হাতে আটক হয়। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে আবুল বাশার ১৯ হাজার পিস ইয়াবা নিয়ে নারায়নগঞ্জ গিয়েছিল বলে জানান লেফটেন্যান্ট কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ।



