সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনইউআইটিএসে নেশন-পিপল-পলিটিকস বইয়ের ওপর আলোচনা

ইউআইটিএসে নেশন-পিপল-পলিটিকস বইয়ের ওপর আলোচনা

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের ‘নেশন-পিপল-পলিটিকস: ভিউ ফরম দ্য সাইড লাইন’র ওপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। (২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম। প্রধান আলোচক ছিলেন ইউআইটিএস’র প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আলোচনা করেন ইউআইটিএস’র আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এম শাহ্ আলম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এসআর হিলালী।

বক্তারা সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় রচিত, নবযুগ প্রকাশনী কর্তৃক প্রকাশিত বইটির আলোচ্য বিষয় বর্তমান প্রজন্মের তরুণদের বাঙালি জাতির মুক্তি সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন ও তার অসামান্য অবদানের সঠিক ও নির্ভুল ইতিহাস জানতে ও অনুধাবন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

সর্বশেষ