রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়শীতলক্ষ্যায় যাত্রীবাহী ট্রলার ডুবি, ৪ মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যায় যাত্রীবাহী ট্রলার ডুবি, ৪ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ১০ জুলাই সকাল থেকে নদীতে তল্লাশি চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ০৮ জুলাই দিনগত রাতে নদী পারাপারের সময় ট্রলার ডুবির ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুর রহমান জানান, রোববার রাত সোয়া ৯টায় শহরের সেন্ট্রাল খেয়াঘাট থেকে একটি ট্রলার ১০০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে মদনগঞ্জ ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় ট্রলারটি ঘোরাতে গিয়ে ঘাটের পাশে আগে থেকে থামিয়ে রাখা লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলার থেকে ছিটকে পড়ে বেশ কয়েকজন নিখোঁজ হন।

খবর পেয়ে ওইরাতেই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন জানিয়ে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেওয়াজ উদ্দিন বলেন, কিন্তু রাতে কেউ নিখোঁজ হয়েছে এমন দাবি না করায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে সোমবার সকালে তিন যাত্রী নিখোঁজ রয়েছেন-স্বজনদের এমন দাবির প্রেক্ষিতে পুলিশ ও ফায়ার সার্ভিস আবারও উদ্ধার অভিযান শুরু করে বলে জানান তিনি।

এরপর সকাল ১০টায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিনজন হলেন- দীন ইসলাম (৩৫), ইমন (২২), জনি (২২)। কিছুক্ষণ পরে ফালান (২৩) নামে আরো একজনের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় এখনো সুজন (১৯) ও ওসমান গণিসহ (৪০) বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারা সবাই বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

সর্বশেষ