অবিভক্ত চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং ১৯৭১- ২৬ শে মার্চ দুপুরে কালুরঘাটস্থ স্বাধীন বাংলা বিপ্লবী বেতারের অস্থায়ী সম্প্রচার কেন্দ্র থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণার পাঠক মরহুম এম.এ.হান্নানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় মরহুমের চৈতন্যগলিস্থ কবরস্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের মুনাজাত ও দোয়া মাহফিল শেষে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এতে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন অনুরোধ জানিয়েছেন।
এম.এ. হান্নানের ৪৪তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার



