আর্ন্তজাতিক সংস্থা একশনএইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বাস্তবায়িত “সাসটেইনেবল এন্ড রেসপনসিবল একশনস্ ফর মেকিং ইন্ডাস্ট্রিজ কেয়ার (শ্রমিক) প্রকল্পের শ্রমিক বান্ধব বাজেট প্রনয়ন বিষয়ক প্রচারণা ক্যাম্পেইন কার্যক্রম ও মহান মে দিবস উদযাপন সংশপ্তক পরিচালিত সাগরিকা নারী মঞ্চে ৮ মে অনুষ্টিত হয় । কার্যক্রমের মধ্যে ছিল আলোচনা সভা,স্বাংস্কৃতিক পরিবেশনা ও শ্রমিক বান্ধব বাজেট প্রনয়ন বিষয়ক দেওয়ালিকা প্রকাশ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোরশেদ আকতার চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি জনাব ফয়েজ আহমেদ । সাগরিকা নারী মঞ্চে “সংহতি”নামক প্রকাশিত দেওয়ালিকা উদ্ধোধন করেন কাউন্সিলর জনাব মোরশেদ আকতার চৌধুরী । প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী সংশপ্তকের শ্রমিক প্রকল্পের কার্যক্রম এবং প্রতিবন্ধী কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন । তিনি বলেন ; আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা বর্তমানে বিশে^র অন্যতম দক্ষ্য শ্রমিক হিসেবে সারা বিশে^ স্বীকৃত। তাদের উৎপাদিত পণ্যের মাধ্যমে বাংলাদেশ দেশের অন্যতম বৃহত্তম আয় রেমিটেন্সের যোগান দিচ্ছে । তাই তাদের জীবন মান উন্নয়নে সরকার নানাবিধ কর্মকান্ড পরিচালনা করছে । তিনি আরো বলেন – শ্রমিকদের সচেতনতার মাধ্যমে জীবনমান উন্নয়নে সংশপ্তকের শ্রমিকদের সচেতনতা সৃজনশীল কার্যক্রম তথা দেওয়ালিকা প্রকাশন আমাকে অভিভূত করেছে। তিনি সংশপ্তকের ভবিষ্যৎ কর্মকান্ডের জন্য সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন এবং শ্রমিক বান্ধব বাজেট প্রনয়নে শ্রমিকদের সাথে একাত্বতা ঘোষণা করে যথাযথ মজুরী নির্ধারণ করার জন্য সরকারী মজুরী কমিশন ও নীতি নির্ধারকদের সহযোগিতা কামনা করেন ।সংশপ্তকের শ্রমিক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমানের সার্বিক তত্তাবধানে ,লীড ট্রেইনার জয়নাব বেগম মিতুর সঞ্চালনায় ক্যাফে সভাপতি শয়নতারা দাস, ক্যাফে সুপারভাইজর দিপ্তীরাণী সরকার, ক্যাফে সাপোর্ট স্টাফ লিলি সাহার সহযোগিতায় সাগরিকা নারী মঞ্চের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয় ।



