রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপহাইকোর্টের তালিকায় খালেদার দুই মামলা

হাইকোর্টের তালিকায় খালেদার দুই মামলা

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতা ও মানহানির দুই মামলায় জামিনের জন্য আবেদন হাইকোর্টের কার্যতালিকায় উঠেছে। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় এ দু’টি আবেদন ৬৪ ও ৬৫ নম্বর ক্রমিকে রয়েছে। এর আগে ২০ মে কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগের মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই থেকে তিনি কারাবন্দি রয়েছেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় করাগারে। ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। যেটি গত ১৭ মে বহাল রেখেছেন আপিল বিভাগ।

কিন্তু তার আইনজীবীরা বলছেন, খালেদার বিরুদ্ধে অন্তত আরও ছয়টি মামলা রয়েছে যেগুলোতে জামিন পেলে কেবল তিনি মুক্তি পেতে পারেন। এর মধ্যে কুমিল্লায় তিনটি, নড়াইলে একটি রয়েছে। বাকিগুলো ঢাকার। রোববার সকালে ছয়টির মধ্যে তিনটি মামলার জামিন আবেদনের হলফনামা করতে উক্ত হাইকোর্ট বেঞ্চের অনুমতি নেন তারা। এরপর সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও ২০ জন। সেসব ঘটনায় দু’টি মামলা করা হয়। এসব মামলায় কুমিল্লার আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য ৭ জুন দিন নির্ধারিত রয়েছে।  পরে এ তারিখ এগিয়ে আনতে খালেদা জিয়ার  আইনজীবীরা আবেদন করলে আদালত তা খারিজ করে দেন।

আরও পড়ুন

সর্বশেষ