সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমেয়রের দফতরে সিডিএ চেয়ারম্যান

মেয়রের দফতরে সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক মেগা প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সমঝোতা স্মারক সই হচ্ছে ৯ এপ্রিল। এ অনুষ্ঠানের দাওয়াত নিয়ে নগর ভবনে মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। নানা ইস্যুতে দুই প্রতিষ্ঠান প্রধানের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। ৮ এপ্রিল দুপুরে মেয়রের দফতরে আসেন  সিডিএ চেয়ারম্যান।  এ সময় হাসিমুখে অভ্যর্থনা জানান মেয়র।  তারপর দুইজনে একান্তে কিছুক্ষণ কথাবার্তা বলেন।

মেয়র বলেন, রাত ১২টার দিকে ছালাম ভাই (সিডিএ চেয়ারম্যান) ফোন দিয়ে বলেছিলেন দেখা করতে আসবেন। তিনি জলাবদ্ধতা প্রকল্পের সমঝোতা স্মারক সইয়ের দাওয়াত নিয়ে এসেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি অবশ্যই ওই অনুষ্ঠানে যাব। এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, নগরীর সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সেবাধর্মী প্রতিষ্ঠান সমন্বয় করবে সিটি করপোরেশনের সঙ্গে। এ সমন্বয় যত বেশি হবে তত উন্নয়ন প্রকল্পগুলো টেকসই হবে, জনদুর্ভেোগ লাঘব হবে, পরিকল্পিত নগরী গড়ে উঠবে।

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, সেনাবাহিনীর সাথে এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে আগামী সোমবার থেকে চট্টগ্রামের সর্ববৃহৎ একক প্রকল্পের দুয়ার খুলবে। ৫ হাজার ৬১৬ কোটি টাকার এ মেগা প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসী জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা রক্ষা হলে আগামী ৫ বছরে উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম আরও এগিয়ে যাবে।

আরও পড়ুন

সর্বশেষ