সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সরকার ৩৮ টাকায় চাল কিনবে

সরকার ৩৮ টাকায় চাল কিনবে

আগামী ২ মে থেকে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ০৮ এপ্রিল সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সভায় উপস্থিত ছিলেন। খাদ্যমন্ত্রী বলেন, বোরোতে ১ কোটি ৯০ লাখ টন চাল পাওয়া যাবে। মোট সাড়ে ১০ লাখ মেট্রিকটন চাল সরকার সংগ্রহ হবে। এর মধ্যে ধান আকারে দেড় লাখ মেট্রিক টন, সিদ্ধ চাল ৮ লাখ মেট্রিক টন এবং ১ লাখ আতপ চাল সংগ্রহ করা হবে। তিনি বলেন, বোরোতে ৩৮ টাকা কেজিতে চাল সংগ্রহ করা হবে। কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এবার চালের উৎপাদন খরচ ধরা হয়েছে ৩৬ টাকা। আমরা ২ টাকা যোগ করে সংগ্রহ করবো। আতপ চাল ৩৭ টাকা এবং ধানের কেজি ২৬ টাকায় সংগ্রহ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ