বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআনোয়ারায় মমতার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত

আনোয়ারায় মমতার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত

DSC03056১৭ই জানুয়ারী পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন এর সহায়তা ও মমতার পরিচালনাধীন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় আনোয়ারা উপজেলা চত্ত্বর ও স্থানীয় জয়কলি বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। মমতা’ র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমদ এর সভাপতিত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ। আনোয়ারা উপজেলা প্রশাসন ও আনোয়ারা সদর ইউনিয়ণের সার্বিক সহযোগিতায় উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে আনোয়ারা উপজেলার শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ, চাতরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়, তৈলারদ্বীপ বারখাইন উচ্চ বিদ্যালয়, ঝি.বা.শি উচ্চ বিদ্যালয়, বারখাইন জামেয়া জুমহুরিয়া আলিম মাদ্রাসা, হাজীগাঁও শোলকাটা এস.জে.নিজাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ও শিক্ষার্থীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন মমতা’র পরিচালক অর্থ মোহাম্মদ শাহারিয়ার, সহকারী পরিচালক (ল এন্ড এস্টেট অ্যাফেয়ার্স) শ্যামল কান্তি দাশ, সহকারী পরিচালক(সমন্বয়) কামরুন নাহার পারভিন, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি সংগঠক সিফাত কবির খান প্রমুখ।
পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন কালীন সভায় প্রধান অতিথি গৌতম বাড়ৈ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জ্ন্য পিকেএসএফ ও মমতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মননশীলতায় এই বয়সে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা সৃষ্টি করলে তার সূদুর প্রসারি ইতিবাচক দিক বয়ে আনবে। সে ক্ষেত্রে ধরনের মহতী কার্যক্রম খুবই প্রশংসনীয়” ।
আরও পড়ুন

সর্বশেষ