নগরীর সিটি গেট-কর্নেল হাট এলাকায় ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৬ ফেব্রুয়ারি সকাল সোয়া আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পর আগ্রাবাদ, বন্দর, নন্দনকানন ও কুমিরা স্টেশনের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বেলা সোয়া ১১টায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পরিচালক মো. জসীম উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, কাট্টলীর কর্নেল হাট-সিটি গেট এলাকার মীর ফিলিং স্টেশনসংলগ্ন প্রায় ১৫-২০টি ফার্নিচারের দোকান ও কারখানা আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস এখন ডাম্পিং বা ছাই চাপা আগুন নেভানোর কাজ করছে।




