ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী আন্দোলনে হামলাকারীদের শাস্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলছে। এর আগে ২৮ জানুয়ারি সন্ধ্যায় তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালনের ডাক দেন। অাগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকে ক্লাস বর্জন করে। তবে তারা ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল করেনি। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্মঘটের সমর্থনে শহর শাখার নেতা-কর্মীদের সঙ্গে মিছিল ও সমাবেশ করে।




