মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমমতা’র উদ্যোগে চন্দনাইশে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ

মমতা’র উদ্যোগে চন্দনাইশে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ

2(3)পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও স্বেচ্ছাসেবী সংস্থা মমতা’র পরিচালিত সঞ্চয় ও ঋনদাণ কর্মসূচির উদ্যোগে চন্দনাইশ বরকল ইউনিয়ণে মমতা’র সঞ্চয় ও ঋণদান কর্মসূচির শাখার সদস্যদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় উপস্থত ছিলেন মমতা’র কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মনসুর মাসুদ, মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমেদ, পরিচালক অর্থ মোহাম্মদ শাহারিয়ার, বরকল ইউনিয়ণ এর সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী পার্থ সারথী বড়–য়া ও মমতা’র অন্যান্য কর্মকর্তা – কর্মীবৃন্দ। সদস্যদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণকালে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনসাধারনের জীবনমান উন্নয়নে মমতা’র সার্বিক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনসুর মাসুদ ও পরিচালক অর্থ মোহাম্মদ শাহারিয়ার । 

উল্লেখ্য যে, সঞ্চয় ও ঋণদান কর্মসূচির মাধ্যমে গ্রামীন জনসাধারনের আর্থ- সামাজিক উন্নয়নে কাজ করছে পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন যা চট্টগ্রামে বাস্তবায়ন করছে স্বেচ্ছাসেবী সংস্থা মমতা। 

আরও পড়ুন

সর্বশেষ