ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
আগামী সংসদ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংবিধান সংশোধান করা হবে-বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন বক্তব্যকে কাল্পনিক, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক বলে দাবি করেছেণ দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। এজন্য সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নেই।
শনিবার শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আদর্শ, মূল্যায়ন ও গবেষণা সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, ‘৭২ এর সালের সংবিধানে নির্বাচন নিয়ে যে রূপরেখা দেয়া আছে সে অনুযায়ী নির্বাচন হবে। ৭২ সালের আরপিও ঠিক রাখলে নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা নেই। কারণ, ৭২ সালের সংবিধান অনুযায়ী ৭৩ সালে নির্বাচন হয়েছে




