বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন মমতা’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী কাল ০১ জানুয়ারী’১৮ সোমবার বিকাল ০৫ টায় পোর্ট কানেকটিং রোডস্থ “প্রিন্স অব চিটাগাং” কমিউনিটি সেন্টারে (ওয়াপদাপুল ফ্যাক্টরী সংলগ্ন) অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্টান মালার আয়োজন করা হয়েছে । অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
অনুষ্ঠানে বাংলাদেশের তিন বিশিষ্ট গুনীজন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য, বিশিষ্ট সমাজতত্ত্ববিদ ড. অনুপম সেন, পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক সাবেক মূখ্য সচিব মোঃ আবদুল করিম, এবং দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম.এ. মালেক মহোদয় কে স্ব স্ব ক্ষেত্রে তাদের মূল্যবান অবদানের স্বীকৃতি স্বরুপ মমতা ‘স্বর্ণপদক সম্মাননা’ প্রদান করা হবে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ইষ্ট ডেলটা ইউনিভার্সিটি এর মাননীয় উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমেদ সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন ।



