বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনছাদ থেকে পা পিছলে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

ছাদ থেকে পা পিছলে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

প্রতিদিনের মতো সকালে ভবনের ছাদের বাগানে লাগানো ফুলের গাছে পানি দিচ্ছিলেন বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আকতার আহমেদ (৭৫)। কিন্তু এদিন পানি দেওয়া শেষে আর বাসায় ফিরে যেতে পারেননি তিনি। পানি দেওয়ার সময়েই পা পিছলে তিনি পড়ে যান নিচে। পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলেও বাঁচানো যায় নি তাকে। এর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অবসরপ্রাপ্ত এই শিক্ষক। ২২ ডিসেম্বর সকালে এই ঘটনা ঘটে।

জেলা পুলিশের মেডিকেল ১ টিমের উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পশ্চিম বাকলিয়ার ১৩৭ নম্বর ভবনে পরিবার নিয়ে বসবাস করতেন আকতার আহমেদ। তিন তলা ওই ভবনের ছাদের বাগানে ফুল গাছ লাগানো হয়েছে। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠে নামাজ সেরে সেই বাগানে পানি দিতেন তিনি। শুক্রবার পানি দেওয়ার সময় তিনি পা পিছলে নিচে পড়ে যান। এতে মাতাসহ শরীরের বিভিন্ন জায়গায় তিনি গুরুতর আঘাত পান। পৌনে আটটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ