সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকক্সবাজারে মমতা’র উদ্যোগে বেসিক কম্পিউটার প্রশিক্ষন সম্পন্ন

কক্সবাজারে মমতা’র উদ্যোগে বেসিক কম্পিউটার প্রশিক্ষন সম্পন্ন

ict-pic-mamata-4.11.17বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা মমতা’র আইসিটি বিভাগের উদ্যোগে শনিবার ০৪.১১.১৭ ইং তারিখে কক্সবাজার এমএসসিপি শাখায় বেসিক কম্পিউটার প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে।  মমতা কর্তৃক আয়োজিত উক্ত প্রশিক্ষনে ঋণদান ও সঞ্চয় কর্মসূচির আওতাধীন চকরিয়া,উখিয়া, রামু এবং কক্সবাজার সদর শাখার কর্মকর্তাদের প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা’র উপ- পরিচালক (আইসিটি ও প্রোগ্রাম) জনাব তৌহিদ আহমেদ ।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে জনাব তৌহিদ আহমেদ বলেন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তির প্রাথমিক জ্ঞান সম্বলিত এই প্রশিক্ষনটি সকল অংশগ্রহণকারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও কর্মপরিবেশে নিজেদের আধুনিকায়নে ভুমিকা পালন করবে। তাছাড়া ব্যক্তিগতভাবেও এই প্রশিক্ষনটি ঋণদান ও সঞ্চয় কর্মসূচিতে ব্যবহৃত সফ্টওয়্যার পরিচালনার বিষয়ে সকলের দক্ষতা অর্জনে সহায়ক হবে। প্রশিক্ষন সমাপনীর বক্তব্যর পর তিনি সকল অংশগ্রহণকারীদের হাতে সনদ হাতে তুলে দেন ।  আইসিটি বেসিক কম্পিউটার প্রশিক্ষনে ফ্যাসিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন মমতার আইসিটি অফিসার ফরহাদুল আলম চৌধুরী, হার্ডওয়ার্ক ও নেটওয়ার্ক ম্যানেজার রবিউল ইসলাম।
উল্লেখ্য যে, মমতা’র সকল কর্মকর্তাদের আইসিটি বিষয়ক প্রশিক্ষন প্রদানে ও সংস্থার সকল কার্যক্রমের আধুনিকায়নের অংশ হিসেবে মমতা’র আইসিটি বিভাগের উদ্যোগে বিগত ১ বছর যাবত প্রধান কার্যালয় সহ বিভিন্ন শাখায় এই প্রশিক্ষন প্রদান করে আসছে এবং সমাপনী প্রশিক্ষন হিসেবে কক্সবাজার সদর শাখায় উক্ত প্রশিক্ষন সম্পন্ন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ