বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় আ’লীগের সম্মেলনকে ঘিরে তৃণমূলে উৎসবের আমেজ

পটিয়ায় আ’লীগের সম্মেলনকে ঘিরে তৃণমূলে উৎসবের আমেজ

উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে পটিয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। কে হচ্ছেন সভাপতি প্রার্থী আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক প্রার্থী তা নিয়ে চলছে জোর আলোচনা। এদিকে আগামী ১১ নভেম্বরের সম্মেলনকে কেন্দ্র করে পটিয়ার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার গুরুত্বপূর্ণ স্পটগুলো ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। সম্মেলনকে সফল ও সার্থক করার আহবান জানিয়ে উপজেলা ও ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীরা টাঙিয়েছেন বিভিন্ন ডিজাইনের ব্যানার-ফেস্টুন-পোস্টার।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে তৃণমূল ভোটে উপজেলা আ’লীগের কমিটি গঠন হয়। এতে সভাপতি হন রাশেদ মনোয়ার ও সাধারণ সম্পাদক হন নাসির উদ্দিন। নিয়ম অনুযায়ী আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে ১১ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করা হয়।

এ ব্যাপারে পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী বলেন, কেন্দ্রের নির্দেশে পটিয়ায় আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের অনুমতি নিয়েই এ সম্মেলন হচ্ছে। আশা করি সম্মেলন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আ’লীগ সদস্য দেবব্রত দাশ বলেন, আ’লীগের তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পটিয়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ত্যাগী নেতা নির্বাচিত করা হবে।

কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম বলেন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পটিয়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করতে দলের স্বার্থে ত্যাগী নেতা নির্বাচিত করতে হবে।

উপজেলা আ’লীগ নেতা বদিউল আলম তুষার বলেন, উপজেলা আ’লীগের পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ১১ নভেম্বর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার খবরে তৃণমূলে নেতাকর্মীদের মাঝে আনন্দ-উৎসাহ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন তরান্বিত করতে ও সংসদ সদস্যের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে নবীন ও প্রবীণের সমন্বয়ে উপজেলা আ’লীগের নতুন নেতৃত্ব আসবে এটাই আশা করি।

ধলঘাট ইউনিয়ন আ’লীগ সভাপতি শফিকুল ইসলাম বাবুল বলেন, নেতৃত্ব নির্বাচনে ভুল হলে দলের জন্য কি ক্ষতি হয় তা ইতিমধ্যে সকলের কাছে পরিষ্কার হয়েছে। আ’লীগের মুখোশ পড়ে কারা দলের ক্ষতি করেছে, নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে তারা এখন চিহিৃত হয়েছে। আগামী সম্মেলনে পরীক্ষিত নেতা নির্বাচনের মধ্য দিয়ে দল ও সরকারে উন্নয়নকাজ এগিয়ে যাবে বলে প্রত্যাশা রাখি।

আরও পড়ুন

সর্বশেষ