মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজলাবদ্ধতা প্রকল্পের ডিপিপি স্টাডি ‘ভালোমন্দ’ জানাতে বললেন স্থানীয় সরকার মন্ত্রী

জলাবদ্ধতা প্রকল্পের ডিপিপি স্টাডি ‘ভালোমন্দ’ জানাতে বললেন স্থানীয় সরকার মন্ত্রী

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দুঃখ ‘জলাবদ্ধতা’ দূর করতে একনেক অনুমোদিত ৫৬১৬ কোটি টাকার মেগা প্রকল্পের ডিপিপি স্টাডি করে এক সপ্তাহের মধ্যে ‘ভালোমন্দ’ জানাতে মেয়র আ জ ম নাছির উদ্দীনকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ০২ নভেম্বর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মেয়রকে এ নির্দেশ দেন।

মেয়র বলেন, মন্ত্রী মহোদয় এক সপ্তাহের মধ্যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গৃহীত মেগা প্রকল্পের পজেটিভ ও নেগেটিভ দিকগুলো ডিপিপি স্টাডি করে পাঠাতে বলেছেন। পরের সপ্তাহে তিনি মন্ত্রণালয়ে বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করবেন।

অপর এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, মন্ত্রী মহোদয়কে চট্টগ্রাম সিটি করপোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনাগুলো অবহিত করেছি। বিশেষ করে বিমানবন্দর থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছি। তিনি বিষয়টি খুবই জরুরি বলে অভিমত দেন। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প’র আওতায় চট্টগ্রামের ৩৬টি খাল খনন করে করবে সিডিএ। সরকারি অর্থায়নে ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের জুন মেয়াদে বাস্তবায়িত হবে প্রকল্পটি। এ প্রকল্পের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার মন্ত্রীকে।

আরও পড়ুন

সর্বশেষ