যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের প্রাক্তন যুব প্রধান মোঃ বেনজির বিন ইসলাম খান এর পিতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা শফিক উল ইসলাম খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুব রেড ক্রিসেন্ট। মুক্তিযোদ্ধা শফিক উল ইসলাম খান ২৪ অক্টবোর ২০১৭ ইং তারিখে ইস্তেকাল করেন (ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট, সিটি ইউনিট ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিট এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. শেখ শফিউল আযম, জেলা ইউনিটের সেক্রেটারি নুরুল আনোয়ার চৌধুরী বাহার, চট্টগ্রাম সিটি ইউনিটের পক্ষে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ সালাম, সেক্রেটারি আব্দুল জব্বার ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের পক্ষে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য যুব প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ।
বিবৃতিতে সকলে মরহুমের আতœার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




