স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়কের বাঁশখালীর মনছুরিয়া বাজারের দক্ষিণ পাশে ব্রিজের সামনে উত্তর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহেদা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত মুর্শিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে চালককে পুলিশে সোপর্দ করেছেন।
বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এক ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকের চালককে আটক করা হয়েছে।




