বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা মমতা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ২০১৩ সাল হতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করে আসছে । বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার আওতাধীন ৪টি ওয়ার্ডের ১৮টি বস্তি,১৫টি কর্মক্ষেত্র ও ১৫টি স্কুলে প্রকল্প কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে । স্কুল কার্যক্রমের আওতায় স্কুল শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২৪ আগষ্ট, ২০১৭ বৃহস্পতিবার হালিশহর গরীবে নেওয়াজ স্কুলে মমতা-পিপিএইচপি প্রকল্পের আয়োজনে শিক্ষক ও স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সদস্যদের সমন্বয়ে ইতিবাচক শৃংখলা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় । মমতা পিপিএইচপি প্রকল্পের ফিল্ড অফিসার সত্যজিত নাথের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন হালিশহর গরীবে নেওয়াজ স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম । ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি জনাব লায়ন মোহাম্মদ ফয়েজুল ইসলাম । ওরিয়েন্টেশনের শুরুতে মমতার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মমতার সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড স্টেট এ্যাফিয়ার্স) জনাব শ্যামল কান্তি দাশ । ওরিয়েন্টেশনে মূল প্রেজেন্টেশন প্রদান করেন শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষা (পিপিএইচপি ) প্রকল্পের মনিটরিং ও ডকোমেন্টেশন অফিসার জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান । তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে শারীরিক ও অবমাননাকর শাস্তি মুক্ত শ্রেণী ব্যাবস্থাপনা ও ইতিবাচক পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিশুদের মেধা মননের বিকাশের সুফল ও এর প্রয়োজনীয়তা, স্কুল পরিচালনায় সামগ্রিক চর্চা বিষয়ে ও স্কুলে শারীরিক ও অবমাননাকর শাস্তি বন্ধে মহামান্য হাইকোটের নির্দেশনা ও আইন বাস্তবায়নে সার্বিক বিষয়ে সবার সামনে উপস্থাপন করেন । হালিশহর গরীবে নেওয়াজ স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উনাদের স্কুলে ইতিবাচক শৃংখলা বিষয়ক ওরিয়েন্টশন আয়োজন করার জন্য মমতা পরিবারকে ধন্যবাদ জানান । এরপর তিনি গরীবে নেওয়াজ স্কুলেরর সামগ্রিক বিষয় এবং বিদ্যালয়ের শ্রেণী কক্ষ,পাঠ দান পদ্ধতি,স্কুল শৃংখলা রক্ষণাবেক্ষন পদ্ধতি,মমতা স্টুডেন্ট(ইয়্যুৎ) গ্রুপের কার্যক্রম , স্কুলের পরিবেশ,পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে তাদের অংশগ্রহনের বিষয়ে ব্যক্ত করেন । প্রধান অতিথির বক্তব্যে স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি জনাব লায়ন মোহাম্মদ ফয়েজুল ইসলাম বলেন – নিঃসন্দেহে এ ওরিয়েন্টেশন একটি অসাধারণ আয়োজন । যেটার সঠিক বাস্তবায়ন তখনি স্বার্থক হবে যখন আমাদের শিক্ষক মন্ডলী ইতিবাচক শৃঙ্খলা চর্চার মাধ্যমে পাঠদান ও সৃজনশীলতার বিকাশের মাধ্যমে শারীরিক ও অবমাননাকর শাস্তি মুক্ত বিদ্যালয়ের পরিবেশ তৈরি করতে অগ্রনী ভূমিকা রাখবে । এবং দেশের শিক্ষা প্রসারতায় আমাদের স্কুলের সুনাম ছড়িয়ে পড়বে । এরপর মুক্ত আলোচনা পর্ব অনুষ্টিত হয় । ওরিয়েন্টেশনে ৬০ জন শিক্ষক শিক্ষিকা, ১ জন স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সদস্য সহ সর্বমোট ৭২ জন অংশগ্রহন করেন । উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের নির্দেশনা শারীরিক ও অবমাননাকর শাস্তি মুক্ত বিদ্যালয়ের পরিবেশ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে নিউ ঝাউতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়,আলহাজ্ব ছফেয়া খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাবেয়া বসরী উচ্চ বালিকা বিদ্যালয়,রামপুরা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় , টি এন্ড টি উচ্চ বিদ্যালয় ,আগ্রাবাদ সরকারী কলোণী (বালক) উচ্চ বিদ্যালয় , আগ্রাবাদ সরকারী কলোণী (বালিকা) উচ্চ বিদ্যালয়,হালিশহর মুন্সিপাড়া উচ্চবিদ্যালয় ও হালিশহর আবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইতিবাচক শৃংখলা বিষয়ক ওরিয়েন্টশন কার্যক্রম অনুষ্ঠিত হয় ।মমতা-পিপিএইচপি প্রকল্পের শিক্ষক ও স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সদস্যদের ইতিবাচক শৃংখলা বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন
বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা মমতা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ২০১৩ সাল হতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করে আসছে । বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার আওতাধীন ৪টি ওয়ার্ডের ১৮টি বস্তি,১৫টি কর্মক্ষেত্র ও ১৫টি স্কুলে প্রকল্প কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে । স্কুল কার্যক্রমের আওতায় স্কুল শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২৪ আগষ্ট, ২০১৭ বৃহস্পতিবার হালিশহর গরীবে নেওয়াজ স্কুলে মমতা-পিপিএইচপি প্রকল্পের আয়োজনে শিক্ষক ও স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সদস্যদের সমন্বয়ে ইতিবাচক শৃংখলা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় । মমতা পিপিএইচপি প্রকল্পের ফিল্ড অফিসার সত্যজিত নাথের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন হালিশহর গরীবে নেওয়াজ স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম । ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি জনাব লায়ন মোহাম্মদ ফয়েজুল ইসলাম । ওরিয়েন্টেশনের শুরুতে মমতার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মমতার সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড স্টেট এ্যাফিয়ার্স) জনাব শ্যামল কান্তি দাশ । ওরিয়েন্টেশনে মূল প্রেজেন্টেশন প্রদান করেন শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষা (পিপিএইচপি ) প্রকল্পের মনিটরিং ও ডকোমেন্টেশন অফিসার জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান । তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে শারীরিক ও অবমাননাকর শাস্তি মুক্ত শ্রেণী ব্যাবস্থাপনা ও ইতিবাচক পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিশুদের মেধা মননের বিকাশের সুফল ও এর প্রয়োজনীয়তা, স্কুল পরিচালনায় সামগ্রিক চর্চা বিষয়ে ও স্কুলে শারীরিক ও অবমাননাকর শাস্তি বন্ধে মহামান্য হাইকোটের নির্দেশনা ও আইন বাস্তবায়নে সার্বিক বিষয়ে সবার সামনে উপস্থাপন করেন । হালিশহর গরীবে নেওয়াজ স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উনাদের স্কুলে ইতিবাচক শৃংখলা বিষয়ক ওরিয়েন্টশন আয়োজন করার জন্য মমতা পরিবারকে ধন্যবাদ জানান । এরপর তিনি গরীবে নেওয়াজ স্কুলেরর সামগ্রিক বিষয় এবং বিদ্যালয়ের শ্রেণী কক্ষ,পাঠ দান পদ্ধতি,স্কুল শৃংখলা রক্ষণাবেক্ষন পদ্ধতি,মমতা স্টুডেন্ট(ইয়্যুৎ) গ্রুপের কার্যক্রম , স্কুলের পরিবেশ,পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে তাদের অংশগ্রহনের বিষয়ে ব্যক্ত করেন । প্রধান অতিথির বক্তব্যে স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি জনাব লায়ন মোহাম্মদ ফয়েজুল ইসলাম বলেন – নিঃসন্দেহে এ ওরিয়েন্টেশন একটি অসাধারণ আয়োজন । যেটার সঠিক বাস্তবায়ন তখনি স্বার্থক হবে যখন আমাদের শিক্ষক মন্ডলী ইতিবাচক শৃঙ্খলা চর্চার মাধ্যমে পাঠদান ও সৃজনশীলতার বিকাশের মাধ্যমে শারীরিক ও অবমাননাকর শাস্তি মুক্ত বিদ্যালয়ের পরিবেশ তৈরি করতে অগ্রনী ভূমিকা রাখবে । এবং দেশের শিক্ষা প্রসারতায় আমাদের স্কুলের সুনাম ছড়িয়ে পড়বে । এরপর মুক্ত আলোচনা পর্ব অনুষ্টিত হয় । ওরিয়েন্টেশনে ৬০ জন শিক্ষক শিক্ষিকা, ১ জন স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সদস্য সহ সর্বমোট ৭২ জন অংশগ্রহন করেন । উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের নির্দেশনা শারীরিক ও অবমাননাকর শাস্তি মুক্ত বিদ্যালয়ের পরিবেশ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে নিউ ঝাউতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়,আলহাজ্ব ছফেয়া খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাবেয়া বসরী উচ্চ বালিকা বিদ্যালয়,রামপুরা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় , টি এন্ড টি উচ্চ বিদ্যালয় ,আগ্রাবাদ সরকারী কলোণী (বালক) উচ্চ বিদ্যালয় , আগ্রাবাদ সরকারী কলোণী (বালিকা) উচ্চ বিদ্যালয়,হালিশহর মুন্সিপাড়া উচ্চবিদ্যালয় ও হালিশহর আবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইতিবাচক শৃংখলা বিষয়ক ওরিয়েন্টশন কার্যক্রম অনুষ্ঠিত হয় ।



