বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বাংলালিংকের জনসংযোগের দায়িত্ব নিল বেঞ্চমার্ক পিআর

বাংলালিংকের জনসংযোগের দায়িত্ব নিল বেঞ্চমার্ক পিআর

Bl-Benchmarkpr signingবাংলাদেশের অগ্রগামী পাবলিক রিলেশনস কোম্পানি বেঞ্চমার্ক পিআর দেশের শীর্ষ ডিজিটাল সার্ভিস প্রদানকারী কোম্পানি বাংলালিংকের কৌশলগত ও কর্পোরেট কম্যুনিকেশনের দায়িত্ব নিয়েছে। কৌশল, কনটেন্ট ও বাস্তবায়নের মাধ্যমে বাংলালিংকের ডিজিটাল কোম্পানিতে রূপান্তরে সাহায্য করবে প্রতিষ্ঠানটি। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলালিংক ভবিষ্যতে এমন একটি অবস্থান তৈরির দিকে অগ্রসর হচ্ছে।

বেঞ্চমার্ক পিআর-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফ কায়সার বলেন, “একটি অগ্রগামী ডিজিটাল কোম্পানি হিসেবে বাংলালিংকের যাত্রার অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী ও জনপ্রিয় ইন্টারনেট কোম্পানি এবং বাংলালিংকের প্যারেন্ট প্রতিষ্ঠান ভিওনের রূপান্তর দেখে আমরা অনুপ্রাণিত। আইডিয়া, সৃজনশীলতা এবং কনটেন্টের মাধ্যমে পিআর ও কম্যুনিকেশন যেকোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি এবং খ্যাতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলালিংকের হেড অফ কর্পোরেট কম্যুনিকেশনস আসিফ আহমেদ বলেন, “বাংলালিংক পরিবারে আমরা বেঞ্চমার্ক পিআরকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, বাংলালিংককে ডিজিটাল কোম্পানিতে রূপান্তরের ক্ষেত্রে বেঞ্চমার্ক পিআর একটি অভিজ্ঞ পিআর এজেন্সি হিসেবে আমাদের জনসংযোগ কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আরও পড়ুন

সর্বশেষ