বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবন্ধন লিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অভিযান

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অভিযান

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের যুব সংগঠন লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ৩১জুলাই সোমবার সপ্তাহব্যাপী চলমান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ২৪নং উত্তর আগ্রাবাদের ওয়ার্ড কাউন্সির নাজমুল হক ডিউক। বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রাক্কালে তিনি বলেন, শিশুরাই প্রথম এবং আজকের শিশুদের জন্য আগামীতে বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল তাদের সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে এ বছরের জেলা গভর্ণরের ডাক শিশুরাই প্রথম বাস্তবায়নে যে কর্মসূচী হাতে নিয়েছে তা বাস্তবায়ন করা গেলে দূষণমুক্ত পরিবেশ গঠনের ক্ষেত্রে বাংলাদেশ অনেকখানি এগিয়ে যাবে।

লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি বিদ্যুৎ সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও জেলার সভাপতি সাইফুল করিম আরিফ, প্রাক্তন সভাপতি লিও আবুল খায়ের, বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী আবু তাহের, বন্ধন লিও ক্লাবের সহ-সভাপতি শাফায়েত মারুফ আবীর, জয়েন্ট সেক্রেটারী মারুফ, সাংবাদিক কেডি পিন্টু। কর্মসূচীর অংশ হিসেবে বন্ধন লিও ক্লাবের পক্ষ থেকে ২৪নং ওয়ার্ড কাউন্সিলরের হাতে ১হাজার বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেয়া হয়। একটি করে চারা রোপণ ও বিতরণ করে তিনি কার্যক্রমের উদ্বোধন করেন এবং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় চারা রোপণের কর্মসূচী হাতে নেন।

আরও পড়ুন

সর্বশেষ