আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে জুলাই ৩০, ২০১৭ তারিখে নরসিংদির মাধবদিতে এনআরবি গ্লোবাল ব্যাংকের ৪৪তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে পরিচালক রাশেদ উদ্দিন মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নরসিংদিতে এনআরবি গ্লোবাল ব্যাংকের শাখার উদ্বোধন



