চট্টগ্রামনগরীর কর্ণফুলী এলাকায় এক বাসযাত্রীর কাছ থেকে আটটি সোনার বারসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। রাজীব ধর (২৫) নামের ওই ব্যক্তি কক্সবাজারের চকরিয়া চট্টগ্রামমুখী বাসে উঠেছিলেন বলে কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, “মইজ্জ্যারটেক এলাকায় চেকপোস্টে বাসে তল্লাশি চালালে রাজীবের কোমরে বেল্টের মধ্যে থাকা আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এক কেজি ৩২৮ গ্রাম সোনার বাজার মূল্যপ্রায় ৫০ লাখ টাকা বলে জানান ওসি রফিকুল। বারগুলো নগরীর হাজারী গলিতে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন রাজীব। কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি তিনি।



