রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস

যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস

এক হত্যা মামলার চূড়ান্ত রায়ে দুই আসামির মৃত‌্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তা আমৃত্যু কারাবাস হবে বলে দেওয়া আপিল বিভাগের রায় প্রকাশিত হয়েছে। ১৬ বছর আগে গাজীপুরের জামান হত‌্যা মামলায় দুই আসামির আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ গত ১৪ ফেব্রুয়ারি রায় দিয়েছিল। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে। এতে আদালত বলেছে, দণ্ডবিধির ৫৩ ধারা ও ৪৫ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড হবে আমৃত্যু কারাবাস। এর ফলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সবাইকে আমৃত্যু কারাগারে থাকতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আরও পড়ুন

সর্বশেষ