মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ঢাকার নবাবপুর রোডে এনআরবি গ্লোবাল ব্যাংকের শাখা উদ্বোধন

ঢাকার নবাবপুর রোডে এনআরবি গ্লোবাল ব্যাংকের শাখা উদ্বোধন

????????????????????????????????????আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ডিসেম্বর ২২, ২০১৬ তারিখে ঐতিহ্যবাহী পুরান ঢাকার নবাবপুর রোডে এনআরবি গ্লোবাল ব্যাংকের ৩৫তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, ৩৮ নংওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করাহয়।

 

আরও পড়ুন

সর্বশেষ