নতুন করে আরও ৬৪টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পঞ্চম থেকে সপ্তম পর্যায়ে তিন পার্বত্য জেলার চার উপজেলাসহ ৬৪টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। এ কর্মসূচির আওতায় বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ০৭ নভেম্বর দুপুরে- সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদের সচিব মো. শফিউল আলম বিষয়টি জানান।



