ফাঁসির রায়ের পুনর্বিবেচনা চেয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানি আগামী ২৮ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ । ২৪ আগস্ট সকাল পৌনে দশটায় এ শুনানি শুরু হয়। প্রথমে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করছেন মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। কিছুক্ষণ পরেই শুনানি মুলতবি করেন সর্বোচ্চ আদালত। ২৮ আগস্ট শুধু ১১ নম্বর অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।



