নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে আড়াই হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। সোমবার সকালে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন মো. জসিম (২৫) ও সৈয়দ আলম (২০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টমেট্রো অঞ্চলের উপ-পরিচালক আসলাম হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডবলমুরিং সার্কেলের পরিদর্শক আবুল কাশেম এ ব্যাপারে বাদি হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেছেন।



