নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। নিহত একজন হলেন মো. জাহেদের ছেলে ইয়াসিন (১৭)। ২০ জুন রাত নয়টার দিকে নারীঘটিত ব্যাপার নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডার জের ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, হামজারবাগ থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত একজনকে রাত নয়টার পর জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি। এর আধঘণ্টা পর আমিন কলোনি থেকে ইয়াসিনকে আনা হলে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পঙ্কজ বড়ুয়া।



