মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবায়েজিদে আগুনে পুড়েছে ৪ দোকান

বায়েজিদে আগুনে পুড়েছে ৪ দোকান

নগরীর বায়েজিদ থানার হারোয়ার দীঘি এলাকায় আগুনে পুড়েছে চারটি দোকান। এতে ৩ লাখ ৪০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার ভোর সোয়া পাঁচটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, আগুনে চারজন মালিকের চারটি দোকান পুড়ে গেছে। এতে ৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ