বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএমপি মোস্তাফিজ আত্মসমর্পণের পর জামিন পেলেন

এমপি মোস্তাফিজ আত্মসমর্পণের পর জামিন পেলেন

উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনায় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসাইনের আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। ১৬ জুন বেলা ১১টার দিকে তিনি বাঁশখালী সদরে আসেন। এরপর জামিন পেয়ে দুপুর পৌনে ১২টার দিকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসাইন এবং বাঁশখালী উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ ন ম শাহাদাত আলম এমপি মোস্তাফিজুরের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী আ ন ম শাহাদাত আলম বলেন, এমপি মোস্তাফিজুরসহ তিন আসামি আত্মসমর্পণ করলে আদালত জামিন দিয়েছেন। আমরা আদালতকে জানিয়েছি, সংসদে বাজেট অধিবেশন চলছে। বাজেট অধিবেশনের ১৫ দিন আগে ও ১৫ দিন পরে সাংসদকে গ্রেফতারের সুযোগ নেই। মামলায় সুনির্দিষ্ট কাউকে সাক্ষী করা হয়নি। কে কোন অপরাধ সংঘটিত করেছে তারও বিবরণ নেই এজাহারে। তদুপরি এমপি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাকে জামিন দিলে পালানোর কোনো আশঙ্কা নেই।

তিনি জানান, অন্য দুই আসামি বাহারছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম বরমা ডিগ্রি কলেজের প্রদর্শক এবং স্থানীয় ওলামা লীগ নেতা মাওলানা আকতার স্থানীয় একটি বড় মাদ্রাসার শিক্ষক ও একটি মসজিদের ইমাম। এসব বিষয় বিবেচনা করে আদালত তাদেরও জামিন মঞ্জুর করেছেন।

গত ১২ জুন হাইকোর্টে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ আগাম জামিনের আবেদন খারিজ করে ২০ জুনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। ১ জুন বেলা ১২টার দিকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কমিশনের এক কর্মকর্তাকে পিটিয়ে রক্তাক্ত ও অশ্রাব্য গালিগালাজ করার মতো নজিরবিহীন অপ্রীতিকর ঘটনা ঘটে।

আরও পড়ুন

সর্বশেষ