মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়আল-আরাফাহ্ ব্যাংকের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সাইকেল ও বৃত্তি প্রদান

আল-আরাফাহ্ ব্যাংকের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সাইকেল ও বৃত্তি প্রদান

al arafaদেশের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজগামী নারী শিক্ষার্থীদের শিক্ষা ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় সাইকেল ও বৃত্তি প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ৫ জুন, ২০১৬ রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ ক্ষুদ্র বিনিয়োগ গ্রাহকদের মেধাবী সন্তানদের মাঝে এসব সাইকেল ও বৃত্তি প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক বদিউর রহমান, আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা এবং আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন

সর্বশেষ