মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েআশুলিয়ায় খাবার হোটেল লক্ষ্য করে ককটেল, আহত ৪

আশুলিয়ায় খাবার হোটেল লক্ষ্য করে ককটেল, আহত ৪

সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি খাবার হোটেল লক্ষ্য করে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে হোটেলের মালিক ইব্রাহীমসহ ৪ জন আহত হয়েছেন। ৬ জুন সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের হাজী জয়নুদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের পাশের ওই খাবার হোটেল লক্ষ্য করে এ ককটেল নিক্ষেপ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের পাশের ওই হোটেলটিকে লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে হোটেল মালিকসহ ৪ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা জানান, বিষয়টি কারা বা কী কারণে ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

আরও পড়ুন

সর্বশেষ