মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরেলওয়ে পূর্বাঞ্চলের মার্শালিং ইয়ার্ডে ইঞ্জিনে আগুন

রেলওয়ে পূর্বাঞ্চলের মার্শালিং ইয়ার্ডে ইঞ্জিনে আগুন

নগরীর ডবলমুরিং থানাধীন রেলওয়ে পূর্বাঞ্চলের মার্শালিং ইয়ার্ডে একটি ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইঞ্জিনের মেনিপুলের কার্বন থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম জানান, মার্শালিং ইয়ার্ডের একটি ইঞ্জিনের মেনিপুলে কার্বন জমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়নি জানিয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত চলছে।

আরও পড়ুন

সর্বশেষ