বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজোয়ারের পানিতে ভেসে গেছে রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়ন

জোয়ারের পানিতে ভেসে গেছে রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়ন

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় দুটি ইউনিয়নে জলোচ্ছ্বাসে ভেসে গেছে। এতে ইউনিয়ন দুটি পানিতে তলিয়ে যায়। তবে শনিবার সকালে এসব এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, তাদের শুকনো খাবার দেওয়া হচ্ছে। বেড়িবাঁধ ভেঙে উপজেলার রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নে পানি ঢুকে পড়েছে জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন দুটির অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়া বেড়িবাঁধের উপর দিয়ে বিভিন্ন এলাকায় পানি ঢুকছে।

২১ মে দুপুর সাড়ে ১২টার কিছুক্ষণ পরে ঘূর্ণিঝড় রোয়ানু চট্টগ্রাম উপকূল ‍অতিক্রম করতে শুরু করে।  এসময় ঘূর্ণিঝড়ের একটানা গতিবেগ ছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার। একই গতিবেগে ঘূর্ণিঝড় রোয়ানু বর্তমানে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে উত্তর-পূর্বদিকে মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আতিকুর রহমান।

আরও পড়ুন

সর্বশেষ