রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ধোকা দিতে বিএনএফ দাঁড় করানো হচ্ছে: রিজভী

ধোকা দিতে বিএনএফ দাঁড় করানো হচ্ছে: রিজভী

কিছু সংস্থার সহযোগিতায় জনগণকে ধোকা দিতে বিএনপির পাশে বিএনএফ নামের একটি দলকে দাঁড় করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী আহমেদ।
আজ বৃহস্পতিবার দপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদিত বিএনএফ বিএনপির সঙ্গে সম্পর্কিত নয়। অথচ দলটি বিএনপির নামের সঙ্গে সম্পর্কিত এমন ধোঁকা দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ও ১৯ দফা ব্যবহার করছে। কিছু সংস্থার সহযোগিতায় এটা হচ্ছে।”
তিনি বলেন, “দলটি তাদের পোস্টারে বিএনপির প্রতীক, জিয়ার ছবি এবং জিয়ার ১৯ দফা ব্যবহার করেছে। মানুষকে বিভ্রান্ত করতে এটা করা হচ্ছে।”
রিজভী বলেন, “ওয়ান ইলেভেনের পরও বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছিল। জনগণের চাপে তা পারেনি। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট খুলে বসেছে।”
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন দলটির প্রতিষ্ঠাতা বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।
আরও পড়ুন

সর্বশেষ