বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়জামায়াতের হরতাল শুরু

জামায়াতের হরতাল শুরু

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে দলটির ডাকা ২৪ ঘণ্টার হরতাল চলছে। ১২ মে ভোর ৫টা থেকে দেশব্যাপী হরতাল শুরু হয়। চলবে ১৩ মে ভোর ৫টা পর্যন্ত। এদিকে, এখন পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের কোথাও হরতালে কোনো অঘটনের খবর জানা যায়নি। ১০ মে দিবাগত মধ্যরাতে ফাঁসির পরপরই জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ