বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপবিজিবি ৫৭ ব্যাটালিয়ন ক্যাম্পে মিয়ানমার সেনাদের মর্টার সেল হামলা

বিজিবি ৫৭ ব্যাটালিয়ন ক্যাম্পে মিয়ানমার সেনাদের মর্টার সেল হামলা

বান্দরবানের আলীকদমের বিজিবির ৫৭ ব্যাটালিয়নে মিয়ানমার সেনাবাহিনী মর্টারসেল হামলা চালিয়েছে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা মর্টার সেল নিক্ষেপ করে। সীমান্ত জুড়ে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। বুধবার রাত ১০টার দিকে আলীকদম উপজেলার থানচি-আলীকদম সড়কের বুলুপাড়া এলাকায় বিজিবির নির্মানাধীন ৫৭ ব্যাটালিয়নে মিয়ানমার সেনাবাহিনী এ মর্টারসেল হামলা চালায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে জেলার থানচি উপজেলার সীমান্তবর্তী দূর্গম বড় মদক বিজিবি ক্যাম্প লক্ষ করে ৩টি মর্টারসেল নিক্ষেপ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা। মর্টারসেল গুলো ক্যাম্প থেকে প্রায় একশ গজ দূরত্বে বিজিবি হেলিপ্যাডে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় বিজিবি সদস্যরাও পাল্টা ২টি মর্টারসেল নিক্ষেপ করে মিয়ানমার সীমান্তরক্ষীর ক্যাম্পে। হঠাৎ মিয়ানমার সীমান্তরক্ষীরা বিজিবি ক্যাম্পে মর্টারসেল নিক্ষেপের কারণ জানা যায়নি। তবে থানছিতে মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমারের আর্মীর একটি দল কয়েকদিন ধরে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান জানান, মিয়ানমার আর্মিদের দু’গ্রুপে সংঘর্ষ চলাকালে কয়েকটি মর্টারসেল আলীকদমের বিজিবির নির্মানাধীন ৫৭ ব্যাটালিয়নের উপর দিয়ে যায় এবং বর্তমানে মিয়ানমার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সব সময় অ্যালার্ট আছে। প্রসঙ্গত, ২০১৫ সালের জুলাই মাসে থানছি উপজেলার বড় মদক এ বিজিবি ক্যাম্পে হামলা চালিয়েছিল মিয়ানমার। বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন বিজিবি সদস্যও আহত হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ