বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......প্যারেড মাঠে জামায়াতের ফাঁকা গুলি

প্যারেড মাঠে জামায়াতের ফাঁকা গুলি

ফাঁকা গুলি বর্ষণের মাধ্যমে নগরীর চকবাজার প্যারেড মাঠে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযা স্থলে প্রবেশ করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। বুধবার দুপুর দুইটার দিকে চট্টগ্রাম কলেজের পূর্ব গেইট দিয়ে প্যারেড মাঠে ঢুকে পড়ে জামায়াতের নেতাকর্মীরা। জানাযা শেষে মাঠের উত্তর দিক দিয়ে বেরিয়ে যায় তারা। ঘটনাস্থলে থেকে দেখা যায়, মাঠে ঢোকার সময় ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে জামায়াত কর্মীরা।  তারপর ফাঁকা গুলি বর্ষণ করে ছাত্রলীগ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

ফলে মুহূর্তের মধ্যেই প্যারেড মাঠের আশেপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।  প্যারেড মাঠ এলাকায় আতঙ্ক বিরাজ করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর আগে বাদ জোহর প্যারেড মাঠে নিজামীর গায়েবানা জানাযা করার ঘোষণা দেয় জামায়াত। ঘোষণার প্রেক্ষিতে জানাযা ঠেকাতে প্যারেড মাঠের আশেপাশে অবস্থান নেয় ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার নেতাকর্মীরা। ১০ মে দিনগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামীর ফাঁসি কার্যকর করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ