বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় মাইক্রো-সিএনজি সংঘর্ষে নিহত ১

পটিয়ায় মাইক্রো-সিএনজি সংঘর্ষে নিহত ১

পটিয়া উপজেলার শান্তিরহাটের পূর্বপাশে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. খোরশেদ (২১) নিহত হয়েছেন। ৯ মে সকাল সাড়ে সাতটার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা দুই নারী যাত্রীও আহত হয়েছেন।

পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহিম জানান, শান্তিরহাটের পূর্ব পাশে সিলা শাহ মার্কেটের সামনে চট্টগ্রামমুখী মাইক্রোবাস ও পটিয়ামুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই খোরশেদ নামে একজন এবং দুই নারী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। খোরশেদ একটি রিকশার গ্যারেজের মালিক বলে জানান সার্জেন্ট জিল্লুর রহিম। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, খোরশেদকে চমেক হাসপাতাল জরুরি বিভাগে আনার পরপরই চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এ ছাড়া দুই নারীকে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ