সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমমতার বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ

মমতার বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ

 boishakiমুছে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নি ¯œানে শুচি হউক ধরা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো  বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা মমতার বাংলা নববর্ষ ১৪২৩ বরণ অনুষ্ঠান । আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা আর বাঙালী খাবারের বিশাল সমারোহের মাধ্যমে উদযাপিত হল দিনটি ।হালিশহর এল ব্লকস্থ মমতার প্রধান সদর দপ্তরে আয়োজিত তিন পর্বের  বর্ণাঢ্য অনুষ্ঠান মালার শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষণা করেন আর্ন্তজাতিক লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন এম মনজুর আলম মনজু পিএমজেএফ ।মমতার সভাপতি লায়ন বদিউজ্জামান খান ননীর সভাপতিত্বে অনুষ্ঠান মালায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিল্পপতি আশফাক আহমেদ , মমতার সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম যোশেপ ।২য় পর্বে ছিল মমতার অংগ সংগঠন “মম” সাংস্কৃতিক দলের পরিবেশনায় জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা ।এতে গান পরিবেশন করেন ফারহানা পারভীন,কামরুন নাহার পারভীন, সুশোভন চৌধুরী,শম্পা বড়–য়া , ইসরাত জাহান, সোহানা ,নবী, ওবায়দুর রহমান,সূমিতা ,কৃষ্ণ ।নৃত্য পরিবেশন করেন সাহানা ,নবী, ইসরাত জাহান ও নীপা । অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল বাঙালী খাবারের বিপুল সমাহার ও মধ্যাহ্ন ভোজ । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মমতার পরিচালক (সমন্বয় ) জনাব স্বপ্না তালুকদার, পরিচালক- অর্থ জনাব মোহাম্মদ  শাহরিয়ার,উপ- পরিচালক ইকবাল মাহমুদ দিপু, উপ- পরিচালক এমইএস নাহিদ ফারহানা, সহকারী পরিচালক প্রিয়তোষ ,প্রশিক্ষণ ও গবেষণা ইউনিটের টিম লিডার আহমেদ ইউসুফ হারুন  সহ মমতা পরিবারের সদস্য বৃন্দ ।

আরও পড়ুন

সর্বশেষ