সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরাঙ্গুনিয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যা

জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরে রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা এলাকায় প্রতিবেশী দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ২৪ এপ্রিল দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুই যুবক হলেন মো. কাসেম (২৬) ও মো. মঞ্জু (২৬)। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পূর্বশত্রুতার জের ধরে দুই প্রতিবেশী কাসেম ও মঞ্জুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জোড়া খুনের ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ