রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি। তারা হচ্ছেন- বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। রাষ্ট্রপতির নির্দেশে আইন মন্ত্রণালয় ০৭ ফেব্রুয়ারি দুপুরে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আইন সচিব আবু সালেহ মো. জহিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানান,  ০৮ ফেব্রুয়ারি সকাল দশটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ তিনজনকে নিয়োগের পর আপিল বিভাগে মোট বিচারকের সংখ্যা দাঁড়িয়েছে মোট নয়জন।

আরও পড়ুন

সর্বশেষ