রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবিএনপির কাউন্সিলে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে

বিএনপির কাউন্সিলে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে

বিএনপির কাউন্সিলে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব.) মাহাবুবুর রহমান। ০৫ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শোক সভায় তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আর এ গণির শোক সভার আয়োজন করে। মাহবুব বলেন, কাউন্সিল করার জন্য তিনটি ভেন্যুর নাম উল্লেখ করে আবেদন করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে। কিন্তু তারা ভেন্যু বরাদ্দ নিয়ে নানা টালবাহানা করছে। লে. জে. মাহাবুব বলেন, যত বাধা আসুক না কেন, বিএনপির কাউন্সিল যথা সময়েই অনুষ্ঠিত হবে। এ সময় রাজধানীর মিরপুরে পুলিশের হামলায় অগ্নিদগ্ধ চা দোকানি বাবুল মাতব্বরের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক করা প্রয়োজন। সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সারা দেশে দুর্নীতির মহোৎসব চলছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে সামাজিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক রূপ ধারণ করবে। সংগঠনের সভাপতি রাজীব হাসান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেস্টা শামসুজ্জামান দুদু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ