রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়শ্লীলতাহানির মামলায় যাত্রাবাড়ী থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের...

শ্লীলতাহানির মামলায় যাত্রাবাড়ী থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

শ্লীলতাহানির মামলায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকরসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলাটির অন্য চার আসামি হচ্ছেন- যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম, এসআই জামান, কনস্টেবল দেবাশীষ ও মুগদা থানার এসআই আবদুল কাদেরকে।

বাদিনীর জবানবন্দি গ্রহণ শেষে ২১ জানুয়ারি ঢাকার সিএমএমকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম। বাদিনীর আইনজীবী শহীদুল হক বিষয়টি জানান। ২০ জানুয়ারি শ্লীলতাহানির অভিযোগ এনে যাত্রাবাড়ী থানার ওসিসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন এক নারী। ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম বাদিনীর আংশিক জবানবন্দি গ্রহণ করেন। পরে বৃহস্পতিবার বাকি জবানবন্দি গ্রহণ শেষে মামলা গ্রহণের বিষয়ে আদেশের দিন ধার্য করেন।

আরও পড়ুন

সর্বশেষ